সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বিএনপি সরকার গঠন করে তাহলে শুধু প্রতিবন্ধী কোটা রেখে বাকি সব জায়গাতে মেধা প্রাধান্য পাবে বলে জানান তারেক রহমান। 

আজ রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের হোটেল রেডিসনে নানা শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থীদের সঙ্গে ‘ইয়ুথ পলিসি টক’ শিরোনামের একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি।

তারেক রহমান বলেছেন, প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা রেখে বাকি সকল ক্ষেত্রেই মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া দরকার। পাহাড় হত সমতল সবখানেই মেধাকে প্রাধান্য দেয়া হবে।

জলবায়ু, পরিবেশ ও জলাবদ্ধতা নিয়ে নানা রকম প্রশ্নের উত্তরে বিএনপি চেয়ারম্যান বলেছেন, চট্টগ্রাম ঢাকাসহ সকল বড় শহরে জলাবদ্ধতা রয়েছে। এটা কাটানোর জন্য একটা কাজ করতে হবে সেটি হলো খাল খনন। বৃষ্টি হলে পানি জমে গেছে। পানিগুলো তো কোথাও না কোথাও যেতে হবে। তাই খাল খনন করে প্রয়োজন। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

এইসময়  সারাদেশে ৫ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।

দুর্নীতি রোধ করার জন্য তারেক রহমান বলেছেন, দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না– সরকার হতে যদি এমন মেসেজ যায়, তবে দেশের অনিয়ম-দুর্নীতি ৩০ শতাংশ এমনিতেই কমে যাবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর