প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কী বললেন পররাষ্ট্রমন্ত্রী
সম্প্রতি ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরসহ বহু বিষয়ে আলোচনা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে নবম ভারত মহাসাগরীয় সম্মেলন হতে দেশে ফেরার পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে এইসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর অবশ্যই হবে।
কিন্তু আমরা এখনো সফরের তারিখ নির্ধারণ করিনি। এ সফরের প্রস্তুতির জন্য আগামী কয়েক সপ্তাহ যাবৎ বেশ কিছু কার্যক্রম পরিচালিত হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যে চিঠি আদান-প্রদান করেন ও টেলিফোনে কথা বলেন। ভারত-বাংলাদেশ এ গুরুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত আগ্রহী।
স্বাধীনতার বার্তা / মেবি
