সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি পদত্যাগ করেন। এর পূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের ধারাবাহিকতাতে তার পদত্যাগের এই বিষয়টি সামনে আসে।

আজ (১১ মে) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি নিজেই পদত্যাগের এই বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব হতে সরে দাঁড়ান।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামি লিখেছেন, শিক্ষকতা পেশার এই সাত বছরে তিনি কখনো প্রশাসনিক দায়িত্ব নেয়ার কথা ভাবেননি। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা সত্ত্বেও প্রশাসনিক পদে আসার আগ্রহ তার কখনোই ছিল না।

কিন্তু ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পরে তিনি এই দায়িত্বটি গ্রহণে আগ্রহী হন বলে জানিয়েছেন। এই বিষয়ে তিনি লিখেছেন, ‘আমি সামান্য লেকচারার, তার চাইতেও সামান্য একজন মানুষ, এত বড় দায়িত্ব যেটি সচরাচর সিনিয়র শিক্ষকরা পেয়ে থাকেন, সে দায়িত্বে আমি!’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর