পাওনা টাকার জন্য এক ব্যবসায়ীকে হত্যা
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকাতে পাওনা টাকার জন্য জহিরুল ইসলাম (৫০) নামে একজন ব্যবসায়ীকে বাড়ি হতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ জানা যায়। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে পৌর এলাকার ভিরাল্লা বাস স্টেশন এলাকাতে এই ঘটনা ঘটেছে।
নিহত জহিরুল ইসলাম মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের আব্দুল আলিমের ছেলে বলে পরিচয় জানা যায়। তিনি দীর্ঘদিন যাবৎ দেবিদ্বার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকাতে বসবাস করেন।
পরিবারের অভিযোগ হচ্ছে, জমি বেচাকেনার পাওনা টাকা আদায়ের কথা বলে তাকে ডেকে নিয়ে যায় বলিবাড়ী গ্রামের মোবারক, শাহীনসহ একদল যুবক। এরপর ভিরাল্লা বাস স্টেশন এলাকাতে নিয়ে তাকে মারধর করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
