সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কুষ্টিয়ার ভেড়ামারাতে গতকাল (৫ মার্চ) বিকেল বেলা রোজা অবস্থাতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়। মেধাবী নকিবের করুণ এই মৃত্যুতে এলাকাতে শোকের ছায়া নেমেছে।

ভেড়ামারা বারোমাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম বলেছেন, ভেড়ামারা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশারের ছেলে ও ভেড়ামারা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী নকিবুল ইসলাম নকিব রোজা অবস্থাতে পদ্মা নদীতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে হঠাৎ করে পানিতে ডুবে গেছে। এলাকাবাসী নকিবুল ইসলাম নকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাতে সম্পূর্ণ এলাকাতে ও পরিবারে মাতম চলছে।

এই বিষয়টি নিশ্চিত করেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর