পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে গোসল করার জন্য নেমে পানিতে ডুবে ইয়াসিন (৮) ও রাসেল (৬) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়।রবিবার (৫ এপ্রিল) দুপুর বেলা উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতরা ওই একই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির ছেলে বলে পরিচয় জানা যায়।
পরিবারের দ্বারা স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসাতে এক সাথে পড়াশোনা করতো দুই ভাই। প্রতিদিনের মতো ওই দিনও তারা গোসল করার জন্য পুকুরে নামেন। গোসল করে বাড়ি ফিরতে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে দু'ভাইয়ের লাশ ভাসতে দেখেন।
এরপর তাদের পরিবারের সদস্যরা পুকুর হতে লাশ উদ্ধার করেছেন। এই ঘটনাতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
স্বাধীনতার বার্তা / মেবি
