সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পাবনার আটঘরিয়াতে ছেলের বিরুদ্ধে তার নিজ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনাতে অভিযুক্ত ছেলে কামরুল ইসলামকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামের লোকমান হোনের ছেলে কামরুল ইসলাম র্দীঘদিন যাবৎ মাদক সেবন করছিল।

গতকাল (১৮ ফেব্রুয়ারি) দুপুর বেলা বাবা লোকমান হোসেনের সঙ্গে ছেলে কমরুলের বাকবিতণ্ডা শুরু হয়। যার একপর্যায়ে নিজ ঘরের ভিতর ধারালো অস্ত্র দিয়ে বাবা লোকমান হোসেন (৫৫) কে কুপিয়ে গুরুতর জখম করে ছেলে। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে যায়। এই সময় স্থানীয়রা টের পাওয়ার পর ছেলে কামরুল (৩২) কে আটক করে পুলিশকে খবর দেয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানিয়েছেন, আটক ছেলে কামরুল বেশ মাদকাসক্ত। এর পূর্বে সে টাকার জন্য পিতাকে মারধর করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। ধারনা করা যাচ্ছে নেশার টাকার জন্য ছেলে তার পিতাকে কুপিয়ে হত্যা করে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর