সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা আজ সকল ধর্মের মানুষ এক সাথে বসেছি। এক কাতারে আজ আমরা সকলে আছি। এটিই হচ্ছে আমাদের সকলের আবহমানকালের একটি ঐতিহ্যবাহী বাংলাদেশ। কেউ যেন আমাদের মাঝে কোনো রকম বিভেদ–বিরোধ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, বিশ্বাসী, অবিশ্বাসী অথবা সংশয়বাদী—আমরা সকলে মিলে একসাথে ভালো থাকব।’

শনিবার (১৪ marc) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, গির্জার যাজক ও পালকসহ উপাসনালয়ের সকল সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা বলেছেন।

বগুড়ার বায়তুল রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর হাতে সম্মানীর চেক হস্তান্তরের দ্বারা তিনি এই কর্মসূচির উদ্বোধন করেছেন।

এরপর আইবাস সিস্টেমে ‘সেন্ট বাটন’ চেপে সম্মানীর টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ হইতে চালু করা হলো খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য সকল ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি। সারা দেশে যাদের প্রয়োজন, তাদের সকলকে পর্যায়ক্রমিকভাবে এই সহায়তা দেয়া হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রতিটি শ্রেণি-পেশার মানুষ অর্থাৎ প্রতিটি নাগরিকের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর