সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির পরিবারের আবাসনের উদ্দেশ্যে ১ কোটি টাকা বরাদ্দ দেয় অর্থ মন্ত্রণালয়। গতকাল (২০ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দের অনুমোদন দেয়।

রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এই টাকা বরাদ্দ দেয়া হয়। গৃহায়ণ মন্ত্রণালয়ের 'আবাসিক ভবন' বাবদ চলতি অর্থবছর যে ছয় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, সেখান হতে এই অর্থ খরচ করবে মন্ত্রণালয়।  কিন্তু ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেয়া হয়।

অপরদিকে, গত ১৫ জানুয়ারি শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর