সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুর হতে অজ্ঞান অবস্থাতে উদ্ধার করা হয়। গতকাল (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মর্ডান মোড় হতে তাকে উদ্ধার করেছে পুলিশ।

নগরীর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের নিকট হতে খবর পাওয়ার পর মডার্ন মোড় হতে আমরা এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থাতে উদ্ধার করি। তার নাম হচ্ছে আজিজার রহমান, তিনি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। 

পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানান, রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল হয়ে গেলে তিনি পুনরায় আপিল করেছেন। ঢাকাতে নির্বাচন কমিশনে আপিলে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। এরপরে ঢাকা হতে কুড়িগ্রামগামী বাসে করে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

কিন্তু, পথিমধ্যে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তারা তাকে একটি ডিম খাইয়ে অজ্ঞান করে দেয়। মর্ডান মোড় এসে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে গাড়ি হতে নামিয়ে দেয় ও তার সাথে থাকা মোবাইল-টাকা নিয়ে নেয়।

স্থানীয়রা অজ্ঞান অবস্থাতে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে তাজহার থানাতে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর