সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

অধস্তন আদালতে এখন হতে সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে বার্ষিক ছুটি থাকছে না। এটির পরিবর্তে ডিসেম্বর মাসের ১৫ দিন ও জুন মাসের ১৫ দিন ছুটি থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। যার মানে হচ্ছে টানা এক মাস ছুটির পরিবর্তে দুই দফাতে এই এক মাসের ছুটি কাটাবেন অধস্তন আদালতের সকল বিচারকেরা।

গতকাল (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভাতে এমনটাই সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুসারে, প্রতি বছর ১ জুন হতে ১৫ জুন ও ১৭ ডিসেম্বর হত ৩১ ডিসেম্বর অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি পালন করা হবে।

এই সিদ্ধান্ত কার্যকর করা হবে চলতি বছর অর্থাৎ ২০২৬ হতেই। এই সভাতে সভাপতিত্ব করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে অংশ নিয়েছেন হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর