সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়া ও ডিমাতলী এলাকাতে রাতের আঁধারের সহায়তায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার কারণে ৫ লাখ টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আরও তিন ব্যক্তিকে ১৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল (১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নূরুল আমিন এই বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার নানা জায়গাতে কৃষি জমির মাটি কেটে ইটভাটা ও ভরাটের কাজে বিক্রি করে আসছে সংঘবদ্ধ চক্র। ইউএনও অফিস, এসিল্যান্ড অফিসের সামনে ও গুরুত্বপূর্ণ সড়কের মাথাতে এই চক্রের বেতনভুক্ত সোর্স থাকার কারণে কখনই এই অভিযান সফল হতো না।

রবিবার (১ মার্চ) চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকাতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার জন্য তিনজনকে ১৫ দিন কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এর পূর্বে কালিকাপুর ইউনিয়নের ছপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পিছনের জমিতে অবৈধভাবে মাটি কাটার কারণে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর