নরসিংদীর এক স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
নরসিংদীর শীলমান্দিতে এন. আর নামের এক স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা ঘটে।
গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর মাধবদী ফায়ার সার্ভিসের ২টি ও নরসিংদী সদর ফায়ার সার্ভিসের ২টি মোট ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এরপরে, পলাশের আরও ২টি ইউনিট যুক্ত হয়েছে।
তিনি আরো বলেন, প্রায় ২ ঘণ্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি।
অন্যদিকে, আগুনে ওই মিলটির তুলা ও সুতা পুড়ে বহু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা।
স্বাধীনতার বার্তা / মেবি
