নোয়াখালীতে এক যুবককে পিটিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে বাড়ির সামনে হতে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে এসেছে। নিহত মো. আবু বকর সিদ্দিক (৩৫) উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের মৃত হাজি আমিন উল্লাহর ছেলে বলে তার পরিচয় জানা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে তার মৃত্যু হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৫-৭ জন দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে গেছে। বাড়ির পাশে পুকুর পাড়ের একটি মাঠে তার মুখে গামছা পেঁচিয়ে লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করা হয়েছে।
এরপর স্থানীয়রা নোয়াখালী জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এই বিষয়ে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেছেন, প্রাথমিকভাবে এই ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা যাচ্ছে।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরো বিস্তারিত জানা যাবে।
স্বাধীনতার বার্তা / মেবি
