নিহত প্রবাসী শাহ আলমের লাশ ঢাকাতে
সংযুক্ত আরব আমিরাতে ইরান হতে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট হওয়া ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের লাশ দেশে এসে পৌঁছেছে।আজ (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটযোগে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকাতে স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টার দিকে ইরান হতে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের কারণে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হয়েছেন প্রবাসী শাহ আলম।
বাংলাদেশ দূতাবাস নিহত শাহ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
স্বাধীনতার বার্তা / মেবি
