নারায়ণগঞ্জে ঘটলো এক অদ্ভুত ঘটনা
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান এবং ছিনতাইয়ের অভিযোগের তদন্ত করতে গিয়ে টহল পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এই সময় পুলিশের একটি শর্টগান ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। প্রায় চার ঘণ্টা অভিযান চালানোর পর ভোরে সেই অস্ত্রটি উদ্ধার করা হয় ও সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
গতকাল (১ মে) বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার হাবিব নগর রোডের একটি বেল গাছের নিচে পরিত্যক্ত অবস্থাতে এই ছিনতাইকৃত শর্টগানটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছেন, রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ লিমা-৪ টহল ডিউটিতে ছিল। এই সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও এবং সুফিয়ান ওরফে চমক (২৯) নামের তিনজন তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন। খবর পাওয়ার পর থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
