সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কার কারণে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। রবিবার (৩ মে) সকাল পৌনে ৬টায় বেনীপুর এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।

এই ঘটনায় নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) এবং নাচোলের ভোলামোড় এলাকার সোহান (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে করে দুইজন আজিপুর ভোলামোড় হতে ধানসুরার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে একটি নাইটকোচকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক হতে আসা একটি ট্রাকের ধাক্কাতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে করে মোটরসাইকেলটি ট্রাকের ডান পাশে সজোরে আঘাত করে এবং দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই জিসান ও সোহানের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরে সেই ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে গিয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর