ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ
ময়মনসিংহের মুক্তাগাছাতে বালু বোঝাই ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে করে তিনজন নারী নিহত হন। আজ (৪ মে) দুপুর বেলা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করা হয় এবং হাসপাতালে প্রেরণ করা হয়।
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর আমরা ঘটনাস্থলে এসে তিনজন নারীর লাশ উদ্ধার করা হয়। ওই তিন নারীর পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
