মঙ্গলবার আসতে পারে বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থা করা জামার্নির এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকাতে আসার অনুমতি চেয়েছে।
যদি অনুমতি পায় তাহলে ঢাকায় এসে সবকিছু ঠিকঠাক থাকলে পরেরদিন ১০ ডিসেম্বর ঢাকা হতে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করা হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এই তথ্য জানা যায়। বেবিচক সে আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়।
স্বাধীনতার বার্তা / মেবি
