মানিকগঞ্জে দুই দফাতে ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ শহরে দুই দফাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে করে কেউ হতাহত না হলেও মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রথম গেইটে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। এতে করে বিকট শব্দে আশেপাশের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল হতে আলামত সংগ্রহ করেছে।
এর পূর্বে, বিকেল পৌনে ৫টার দিকে শহরের শহীদ রফিক সড়কে আইনজীবী সমিতির ২নং ভবনের সামনে আরো একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
পর পর দু'বার ককটেল বিস্ফোরনের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দিয়েছে। আশেপাশের নানা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ দেখে জড়িত সকলকে সনাক্তের চেষ্টা চলমান আছে।
স্বাধীনতার বার্তা / মেবি
