সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মৌলভীবাজারে শ্রীমঙ্গলের সিরাজনগর এলাকাতে মাইক্রোবাস এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে করে দুইজন নিহত হয় ও আহত হয় আরো তিনজন। গতকাল (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনাটি ঘটেছে।পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসটি মৌলভীবাজার হতে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলো ও সিএনজিচালিত অটোরিকশাটি শ্রীমঙ্গল হতেই মৌলভীবাজার যাচ্ছিলো। অটোরিকশা চালক ও আহত যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।

আহত দুইজনকে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই ঘটনাতে মাইক্রোবাসের চালক নাঈম(২৫) কে আটক করে পুলিশ। মাইক্রোবাসের যাত্রীদের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি।

এই বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক মুন্না।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর