সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাতে সিএনজিচালিত এক অটোরিকশা চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। আজ বুধবার লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী পুকুরপাড়া এলাকাতে সড়কের পাশ হতে এই লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নুরুল ইসলাম (৫৫) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের রমজান আলী সিকদার গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে বলে পরিচয় জানা যায়।

এই বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল। তিনি বলেন, খবর পাওয়ার পর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর