লাকড়িবোঝাই গাড়ি খাদে পড়ে দুইজন নিহত
বান্দরবান জেলার লামা উপজেলাতে লাকড়িবোঝাই একটি ট্রাক ২০০ ফুট পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হন। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহতরা হলেন— ইয়াংছা কালিরঝিরির বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে ট্রাকচালক মো. আলমগীর (৩৫) এবং পোয়াংবাড়ীর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ৮টার দিকে একটি ট্রাক উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা হতে লাকড়ি বোঝাই করে ইয়াংছার দিকে যাচ্ছিল। এই সময় ট্রাকটি সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে করে গাড়ির চালক মো. আলমগীর ও আনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মো. আলমগীর ও আনোয়ার হোসেনকে মৃত বলে ঘোষণা করেছেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেছেন, এই ঘটনাতে কারো কোনো অভিযোগ না থাকার কারণে আজ সকালে লাশ দুটি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
