কুষ্টিয়াতে বিদেশি পিস্তল-গুলিসহ একজন আটক
কুষ্টিয়াতে বিদেশি পিস্তল ও গুলিসহ মাসুম (৩৪) নামে এক যুবককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শৈলগাড়ী গ্রামে একটি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটক মাসুম ওই একই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে বলে পরিচয় জানা যায়।
কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয় হতে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার গভীর রাতের দিকে মাসুমের বাড়িতে তল্লাশি চালিয়েছে ডিবি পুলিশের একটি দল। এই সময় মাসুমকে আটক করে জিজ্ঞাসাবাদ ও বাড়ি তল্লাশি করা হলে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ হতে বলা হয়েছে, এই ঘটনাতে মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে। আসামির বিরুদ্ধে আগেও আরো মামলা আছে।
স্বাধীনতার বার্তা / মেবি
