কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়া শুরু করেছে। আস্তে আস্তে নেমে আসছে তাপমাত্রা, সঙ্গে ঘন হচ্ছে কুয়াশা। পরিস্থিতি এরূপ যে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশার জন্য সড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার কারণে সন্ধ্যার পরে হতে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে ঠাণ্ডা। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। যার ফলে আবহাওয়ার পরিবর্তনে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে অধিক শিশু-বৃদ্ধরা।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, কুয়াশার সঙ্গে দিন দিন তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়বে এই জেলাতে। এই জেলাতে গড়ে ১২ হতে ১৫ ডিগ্রি সেলসিয়াস ও ঘন্টায় ৮ হতে ১২ কিলোমিটার বাতাসের বেগ বিরাজ করছে বলেও বলেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
