কুমিল্লাতে হামে আরো এক শিশুর মৃত্যু
কুমিল্লাতে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু। নয় মাস বয়সী আরশ সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের মেয়ে বলে পরিচয় জানা যায়। গতকাল (২ মে ) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ। তিনি জানিয়েছেন, শিশুটি নিউমোনিয়াতে আক্রান্ত ছিল। কিন্তু স্বজনরা দেরি করার কারণে হাসপাতালে নিয়ে আসাতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে ও শারীরিক জটিলতা বৃদ্ধি পায় ফলে তার মৃত্যু হয়।
এই নিয়ে কুমিল্লা জেলাতে হাম উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা এসে দাঁড়াল ৬ জনে। এর মাঝে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থাতে ৩ জন ও কুমিল্লাতে ৩ জনের মৃত্যু হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
