কুমিল্লাতে বিএনপিতে যোগ দিলেন নানা রাজনৈতিক দলের ২ শতাধিক নেতাকর্মী
কুমিল্লার দেবিদ্বারে বিএনপিতে যোগ দিয়েছে নানা রাজনৈতিক দলের প্রায় ২ শতাধিক নেতাকর্মী। গতকাল রবিবার (২১ ডিসেম্বর) ১ নং শালঘর ইউনিয়নে ঝাড়ু চেয়ারম্যানের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
ঝাড়ু চেয়ারম্যান চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করার জন্য, তার অনুপস্থিতিতে ও নির্দেশনাতে আলম হাজারী মেম্বার ও টিটু মইশানের নেতৃত্বে এ যোগদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এই সময় নবাগত নেতাকর্মীরা কুমিল্লা–৪ দেবিদ্বার আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
