কতজন হলেন সিনিয়র সহকারী সচিব
এবার প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পান ২৬৪ জন সহকারী সচিব। গতকাল (২৪ মার্চ) রাতের দিকে তাদের এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’ এর বিধি ৫(বি) অনুসারে সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাবেন উল্লেখ করা ই-মেইলে (iapp@mopa.gov.bd) ।পুনরাদেশ না দেয়া অবধি বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন বলেও সে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
