সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

এবার ধর্ম মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেয়া হলো। গতকাল (৬ এপ্রিল) প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুসারে, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (অনুদান ও অধিশাখা) মোহা. রুহুল আমিনকে সৌদি আরবের জেদ্দাতে বাংলাদেশ হজ অফিসে, উপসচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলামকে মদিনাতে বাংলাদেশ হজ অফিসে ও উপসচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়াকে মক্কাতে বাংলাদেশ হজ অফিসে সহকারী মৌসুমি হজ অফিসার (দেশভিত্তিক) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা যায়। এই উদ্দেশ্যে তাদের চাকরি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর