কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা চাপা, নিহত ৫
কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনাতে সিএনজি চালিত অটোরিকশা হানিফ পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫জনে দাড়িয়েছে।
গতকাল (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মাঝে দুজন পুরুষ ও একজন নারী। ঈদগাঁও থানার এসআই আজিমুল হক জানিয়েছেন, নিহত দুই পুরুষের মাঝে একজনের নাম হচ্ছে সাহাব উদ্দিন, তাঁর বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী ও অপরজন পার্বত্য লামা উপজেলার সাইফুল ইসলাম বলে প্রাথমিক পরিচয় পাওয়া যায়। কিন্তু এক নারীসহ তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজারগামী হানিফ পরিবহনের সাথে চকরিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়, ঘটনাস্থলেই তিন সিএনজি যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন ও আহত অপর সিএনজি যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্বাধীনতার বার্তা / মেবি
