সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকাতে বিসিক শিল্পনগরীতে নির্মাণাধীন গেট ভেঙে রাসেল (২৬) নামের এক যুবক নিহত হন। এই ঘটনাতে গুরুতর আহত হন আরো ৪ জন।রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে বিসিকের প্রবেশপথে নির্মাণকাজের ঢালাই দেয়ার সময় এ ঘটনা ঘটেছে।

রাসেল মারিয়া ইউনিয়নের স্বল্প মারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে বলে পরিচয় জানা যায়। আহতদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাদেরকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বিসিক শিল্পনগরীর প্রধান ফটকের একাংশ বিকট শব্দে ধসে পড়েছে। রাসেল ও অন্যান্য শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করেছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর