খুলনাতে ট্যাংক লরি হতে তেল চুরি
খুলনাতে ট্যাংক লরি হতে অকটেন পাচার করার সময় পাঁচজনকে আটক করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িতদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং চোরাই তেল জব্দ করেছেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন।
শুক্রবার (১০ এপ্রিল) অকটেন পাচার করার সময় তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন চালক ইমরান, হেল্পার সম্রাট, হেল্পার মিন্টি, রানা এবং বিল্লাল।
স্থানীয় সূত্রে জানা যায়, খালিশপুরের পদ্মা অয়েল কোম্পানির ডিপোর ভিতরে থাকা একটি ট্যাংক লরি মাগুরার একটি পেট্রোল পাম্পের জন্য তেল বহন করছিল। এই সময় সে ট্যাংক লরি হতে ড্রামে করে তেল চুরি করে আটকরা। এরপর তাদের এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা আটক করেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
