কী অভিযোগ আনলেন আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে হত্যা করার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রবিবার (১৮ জানুয়ারি) ভেরিফায়েড সামাজিকমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেছেন।
আমির হামজা লিখেন, ‘আমি একটু জানিয়ে রাখি’। গতকাল হতে নানা মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত ইনশাআল্লাহ।
তিনি আরো লিখেন, আপনাদের নিকট অনুরোধ রইলো, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি তা যেনো প্রতিষ্ঠিত কইরেন ও আমার ৩ শিশু কন্যা সন্তান কে একটু দেখে রাখবেন।
এইদিকে, সাম্প্রতিক আমির হামজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, একটি ওয়াজ মাহফিলে দেয়া একটি বক্তব্যে আমির হামজা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সাথে তুলনা করেন। এরপরে হতে সেটি নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এর পূর্বে, শনিবার ফেসবুকে একটি ভিডিও বার্তায় বলেছেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি হচ্ছে ২০২৩ সালের। আমি সে সময়ই একটি বিষয় বুঝানোর জন্য উদাহরণ টা দিয়ে ভুল করার জন্য দুঃখ প্রকাশ করেছিলাম। এখন ফের আমি দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসীব দান করুন।
স্বাধীনতার বার্তা / মেবি
