কবে দেশে ফিরছেন তারেক রহমান
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। বৈঠকে ভার্চুয়ালি ছিলেন তারেক রহমান।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।
তিনি বলেছেন, দীর্ঘ প্রায় সতেরো বছর পরে আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে লন্ডন হতে ঢাকাতে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্হায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব এইকথা জানিয়েছেন। তিনি বলেছেন তারেক রহমানের ফেরার মধ্যদিয়ে গণতন্ত্র উত্তরণের সকল বাধা দূর হবে।
তিনি আরো বলেছেন, একটি অপশক্তি নির্বাচন বানচাল করার জন্য চক্রান্তের অংশ হিসেবে হাদির উপর হামলা করেছে। মির্জা আব্বাস সহানুভূতি দেখাতে হাসপাতালে গিয়েছেন। তাকে দুর্ভাগ্যক্রমে সমবেত হয়ে উত্তেজনাকর স্লোগান দেওয়া হয়েছে ও মব তৈরির চেষ্টা করা হয়েছে। এটির তীব্র নিন্দা জানাই।এমন করলে এই বিষয়টিকে বিএনপি কোনোভাবেই সহজভাবে নেবে না।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
স্বাধীনতার বার্তা / মেবি
