সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পিরোজপুরের কাউখালীতে পুলিশের এক বিশেষ অভিযানে একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গতকাল (৪মে) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি কলেজ রোড এলাকাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইনের নির্দেশ অনুযায়ী এসআই জাফর ইকবালের নেতৃত্বে অনেক পুলিশ সদস্য ও নারী পুলিশের সমন্বয়ে গঠিত হওয়া একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা করে আসপদ্দি কলেজ রোড এলাকার মৃত ফারুক হোসেনের বসতঘরের পিছন হতে তার স্ত্রী মোসা. মর্জিনা (৫২) কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।

এই বিষয়ে কাউখালী থানার ওসি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায় করার প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে দ্রুত আদালতে পাঠানো হবে। তার ছেলের রেজাউল করিম গাজীর নামেও বহু মাদকের মামলা আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর