কাঠপট্টির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টির কাঠের দোকানে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। গতকাল (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টাতে এই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর পূর্বে, আনুমানিক রাত ১০টা ২৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরো ৫টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ২ ঘণ্টার চেষ্টার ফলে রাত ১২টা ৩৮ মিনিটের দিকে এই আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
এই বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেইন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বমোট ১১টি ইউনিট কাজ করেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
