কার্টনে মিলল এক নবজাতকের লাশ
ময়মনসিংহের ভালুকাতে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ মহাসড়কের হাজির বাজার নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত কার্টনের ভিতর হতে এক নবজাতককে উদ্ধার করে। এরপরে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে। সাধারণ মানুষের ধারণা হচ্ছে, ঘটনাটি হয়তো কোনো ক্লিনিকের কাজ। ঘটনাটি ঘটে গত রাত ৭টার দিকে উপজেলার হাজির বাজার এলাকাতে। এলাকাবাসী জানিয়েছেন, তারা কার্টনের ভিতরে জীবিত নবজাতককে দেখতে পাওয়ার পর হাইওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ নবজাতকে উদ্ধার করার পর ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেছে। সেখানকার কর্তব্যরত ডাক্তার ওই শিশুটিকে মৃত ঘোষণা করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে লাশ দাফনের উদ্দেশ্যে আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে ও এই ঘটনাতে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
