জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে পরিষ্কার করছে বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করা শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল বেলা এইসব বর্জ্য সরানোর কাজ শুরু হয়েছে। এর পূর্বে ভোরবেলাতে, মঞ্চের সামনের জায়গাতে দেখা গেছে, ভেঙে ফেলা হয় অসংখ্য গাছ। যত্রতত্র পড়ে ছিল খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কাঠ, ব্যানারসহ বিভিন্ন আবর্জনা।
এছাড়াও সড়ক বিভাজকে থাকা অসংখ্য গাছ নুয়ে থাকতে দেখা গেছে। এর বাইরে কাটা পড়েছে মঞ্চের সামনের বেশ কয়েকটি গাছ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিএনপির মিডিয়া সেল হতে জানানো হয়েছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসমাবেশের জন্য ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক এবং সংলগ্ন এলাকাতে সৃষ্ট বর্জ্য অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
স্বাধীনতার বার্তা / মেবি
