ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে একটি প্রাইভেটকার
ঝিনাইদহের মহেশপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ার ঘটনায় ইব্রাহিম হোসেন ইব্রা (৭২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে বলে পরিচয় জানা যায়। এই ঘটনাতে আরও তিনজন আহত হয়েছে। এই দুর্ঘটনা ঘটেছে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতের বেলা উপজেলার শিশুতলা বাজার এলাকাতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর হতে মহেশপুরের দিকে আসা প্রাইভেট কারটি শিশুতলা বাজার এলাকাতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা দিয়েছে। এতে করে দোকানটি ভেঙে ঘটনাস্থলেই ইব্রাহিম গুরুতর আহত হয়েছেন। এরপরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনাতে রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম ও কদমতলা গ্রামের নাসিরুদ্দিন আহত হন। তাদের চিকিৎসার জন্য মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
