সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা চলাকালীন চাইনিজ কুড়ালসহ একজন যুবককে আটক করে যৌথ বাহিনী।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়ক হতে তাকে আটক করা হয়েছে।

আটক যুবকের নাম হচ্ছে প্রিতম দাস। তিনি জেলার বানিয়াচং উপজেলার গুণই গ্রামের পরিমল দাসের ছেলে বলে পরিচয় জানা যায়।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন জানিয়েছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জ আগমন উপলক্ষ্যে গতকাল (১৯ জানুয়ারি) জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের একটি প্রস্তুতি সভা চলছিল। সভা চলাকালীন সময়ে কার্যালয়ের সামনে একজন যুবকের সন্দেহজনক ঘোরাফেরা নজরে এলে নেতাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। এই সময় ওই যুবক অসংলগ্ন ও সন্দেহজনক কথাবার্তা বললে তার শরীরে তল্লাশি করা হয় এবং তল্লাশিতে তার জামার ভিতর লুকানো অবস্থাতে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে এই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় ও ওই যুবককে আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর