সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

হামে মারা যাওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য হাইকোর্টে রিট আবদেন দায়ের করা হয়। আজ (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেছেন। এই রিট আবেদনে স্বাস্থ্যসচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

ব্যারিস্টার পল্লব জানিয়েছেন, দেশের সকল শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি সাংবিধানিক দায়িত্ব। এত কম সময়ে বিপুলসংখ্যক শিশুর মৃত্যু জনস্বাস্থ্যের চরম বিপর্যয় ও কর্তৃপক্ষের অবহেলার ইঙ্গিত দিচ্ছে। এর জন্য মৃত শিশুদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি এ মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করার দাবি জানানো হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর