সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গত ২৪ ঘণ্টাতে হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়। এর পাশাপাশি, এ সময়ের মাঝে হাসপাতালে নতুন করে ভর্তি হয় আরো ১ হাজার ২৮৫ জন।

গতকাল (১ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম হতে প্রেরণ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চ হতে এখন অবধি হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪৯ জন। অপরদিকে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ২৩১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টাতে নিশ্চিত হাম শনাক্ত হয় মোট ১১৫ জনের। এই নিয়ে ১৫ মার্চ হতে এখন অবধি নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ১৪৬ জন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর