হামে ৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টাতে হাম সন্দেহে মোট এক হাজার ২৮২ জন আক্রান্ত হন ও নিশ্চিত হামে আক্রান্ত হন ১৮০ জন। এই একই সময়ে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু হয় ও নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
গতকাল (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম হতে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টাতে সন্দেহজনক হামরোগীর সংখ্যা প্রায় এক হাজার ২৮২ জন ও গত ১৫ মার্চ হতে ৬ এপ্রিল অবধি সন্দেহজনক হামরোগীর সংখ্যা মোট আট হাজার ৫৩৪ জন।
গত ২৪ ঘণ্টাতে নিশ্চিত হামরোগীর সংখ্যা মোট ১৮০ জন, গত ১৫ মার্চ হতে ৬ এপ্রিল অবধি নিশ্চিত হামরোগীর সংখ্যা মোট এক হাজার ৯৯ জন।
স্বাধীনতার বার্তা / মেবি
