হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ ২০ ডিসেম্বর (শনিবার) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। দিনটি উপলক্ষ্যে ২০ ডিসেম্বর (শনিবার) দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এর পূর্বে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের বেলা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
