হাদির জানাজাতে অংশ নিবেন প্রধান উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজাতে অংশ নিবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজনৈতিক নানা নেতৃবৃন্দও হাদির জানাজাতে অংশগ্রহণ করবেন।
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে নেওয়া হয়েছে ওসমান হাদির মরদেহ।
এর পূর্বে, সকাল বেলা ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপরে গোসলের উদ্দেশ্যে সেখান হতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায়।
স্বাধীনতার বার্তা / মেবি
