সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সিঙ্গাপুরের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেওয়া হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইতোমধ্যেই তাকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে বলে জানা যায়।

এর পূর্বে, আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকাতে অবতরণ করেছে বিমানটি।

বিমানে করে সিঙ্গাপুর পৌঁছাতে সময় লাগতে পারে প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো। ভিতরে হাদির চিকিৎসার জন্য আছেন ২ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ নার্স। এছাড়াও হাদির বড় ভাই যাচ্ছেন তার সাথে।

এর পূর্বে, গতকাল রবিবার সন্ধ্যার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে একটি সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এইদিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং হতে জানানো হয়েছে পরদিন দুপুর বেলা হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর