সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সকল কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর বেলা জুমার নামাজের পরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানিয়েছেন, ব্যাংক শাখার সাথেই তার বাসা। হঠাৎ জানালা দিয়ে ব্যাংকের ভিতরে আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়েছেন।

এই সময় তিনি দেখতে পান যে, ব্যাংকের জানালা ভাঙা ও ভিতরে আগুন জ্বলছে। এরপর আশেপাশের লোকজনকে ডেকে বালি ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়।

ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সময় তিনি তার বাসাতে ছিলেন। ফোন পাওয়ার পর দ্রুত ব্যাংকে আসেন।

তিনি বলেছেন, আমি শুনেছি জানালাটি ভাঙা ছিল। আপাতত এর বেশি আমি আর কিছু বলতে পারছি না। থানাতে অভিযোগ দেয়া হয়েছে।

গৌরীপুর থানার ওসি কামরুল হাসান জানিয়েছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সরেজমিনে তদন্ত করা হয়। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। শাখা ব্যবস্থাপক একটি অভিযোগ দেন। অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করা হচ্ছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর