ফতুল্লা হতে দুর্ধর্ষ ডাকাত সাব্বির গ্রেপ্তার
ফতুল্লা হতে দেশীয় অস্ত্র ও মাদকসহ ডাকাত সাব্বিরকে গ্রেপ্তার করে র্যাব-১১। এই সময় তার দুই সহযোগীকেও আটক করা হয়।
রবিবার বিকেল ৩টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির উপর ভিত্তি করে সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল ওই এলাকাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাপাতি ও অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
র্যাবের বরাতে জানা গেছে, মো. সাব্বির একজন কুখ্যাত ডাকাত ও মাদক কারবারি। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও হত্যাসহ নানা থানাতে মোট চারটি মামলা আছে। দীর্ঘদিন যাবত সে ও তার সহযোগীরা ফতুল্লা ও আশেপাশের এলাকাতে ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসার দ্বারা আতঙ্ক সৃষ্টি করছিল।
গ্রেপ্তারের পরে আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানাতে হস্তান্তর করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
