সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফরিদপুরের সালথাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ (৩৬) কে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল রানা সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের খলিল মোল্লার ছেলে বলে জানা যায়। 

সোনাপুর ইউনিয়নের প্রভাবশালী যুবলীগ নেতা সোহেল গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্তিতা করেছেন। এছাড়াও সোহেল যুবলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থীও ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীর একজন ঘনিষ্ঠ লোক ছিলেন।

যুবলীগ নেতাকে আটকের এই বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানিয়েছেন, একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে সোহেল রানা ফরহাদকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও তার নামে বহু মামলা আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর