সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজবাড়ীতে টাকা চাওয়ার জন্য ফিলিং স্টেশন কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনাতে মামলা করা হয়েছে। গতকাল (১৬ জানুয়ারি) রাতের বেলা সদর থানাতে এই মামলা দায়ের করে নিহতের ছোট ভাই। এই

মামলার আসামি হচ্ছে জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন ও গাড়িচালক কামাল। কিন্তু ঘটনার সাথে সাথে তাদেরকে আটক করে পুলিশ। জব্দ করা হয় সেই গাড়ি। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে রিপনের পরিবারের নিকট। এরপরেই স্থানীয় শ্মশানে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এর পূর্বে, গতকাল ভোর বেলা ফিলিং স্টেশনে তেল নেয়ার পরে সুজনের নিকট হতে টাকা চায় রিপন। সেটি দিতে অস্বীকার করে গাড়ি নিয়ে পালাতে চাইলে রিপন তাকে বাধা দেয়। এইসময় তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে অভিযুক্তরা। ঘটনাস্থলেই মারা যান রিপন সাহা।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর